ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমি ওবায়দুল কাদেরের কথা রেখেছি: কাদের মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমাকে বলেছেন– তুমি এলাকার বাইরে কারও বিরুদ্ধে কথা বলবে না। নির্বাচন নিয়ে কথা বলবে না। আমি ওনার কথা মেনে নিয়েছি, আমি বলেছি– আমি এক মাস দেখব। যদি কোনো পরিবর্তন না হয় তখন আমি কথা বলব।

সোমবার রাত ৮ টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, চট্টগ্রামের মেয়র আমাকে বলেছেন ‘অর্বাচীন বালক’। আমি যখন চট্টগ্রামে ভোটডাকাতির কথা বলেছিলাম, এখন আমি অর্বাচীন বালক। অর্বাচীন বালক মানে হচ্ছে- আমি অবুঝ বালক। আপনি নিজেকে ত্যাগি দাবি করেছেন। ৬৪ বছর রাজনীতি করেন। এই ত্যাগী লোকটা কেন ভোটডাকাতি করতে গেলেন? এটি আপনার কাছে আমার প্রশ্ন– কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন?

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে আপনার নামও শুনিনি। কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন, তা হলে ভাষাজ্ঞান রেখে কথা বলবেন।

‘এই অবুঝ বালকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিগত ১৬ জানুয়ারি বসুরহাট নির্বাচনে কাস্টিং ভোটের ৭৭ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এটি আপনাকে স্মরণ করে দিতে চাই।’

দলের নেতৃবৃন্দের উদ্দেশে কাদের মির্জা বলেন, আমাকে কথা বন্ধ করতে বলেন, তারা কীভাবে কথা বলেন, এই সাহস কোথায় পায়। তারা বলতে পারবে, আমি বলতে পারব না। আমি কি এ দেশের নাগরিক নই?

দলের গঠনতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, আমার দলের ঘোষণাপত্রে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। ওনারা বলতে পারলে আমি পারব না? আমি রক্তচক্ষুকে ভয় করি না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- রক্ত চক্ষু দেখাবেন না, চেষ্টা করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমি ওবায়দুল কাদেরের কথা রেখেছি: কাদের মির্জা

আপডেট টাইম : ০২:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১