ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

মর্গে মরদেহ ধর্ষণ: আদালতে দায় স্বীকার সেই মুন্নার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মর্গে মরদেহ ধর্ষণের অভিযোগে করা পৃথক দুই মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সৎকারকর্মী মুন্না ভগত। শনিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। রোববার ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফসানা আক্তার বলেন, রিমান্ড শেষে শনিবার মুন্নাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করলে বিচারক তা রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার আসামি মুন্না ভগতকে (২০) আদালতে হাজির করা হয়। দুই মামলায় সাত দিন করে তার ১৪ দিন রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম। শুনানি শেষে দুই মামলায় মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মর্গে নারীদের মরদেহ ধর্ষণের ঘটনায় গত ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই আল আমিন বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিৎ কুমার ঘোষ মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মর্গে মৃতদেহ ধর্ষণের অভিযোগে গত বছরের নভেম্বরে মুন্না ভগতকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। / সম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

মর্গে মরদেহ ধর্ষণ: আদালতে দায় স্বীকার সেই মুন্নার

আপডেট টাইম : ০৩:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১