ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কটিয়াদীতে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন শওকত উসমান শুক্কুর আলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র শওকত উসমান শুক্কুর আলী বিজয়ী হয়েছেন।

তিনি ৭ হাজার ৯৫১ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ (ধানের শীষ)কে পরাজিত করেছেন। ফলে দ্বিতীয়বারের মতো কটিয়াদী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন শওকত উসমান শুক্কুর আলী।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. শওকত উসমান শুক্কুর আলী (নৌকা) পেয়েছেন ১৩ হাজার ৩৪৬ ভোট।

বিএনপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট।

প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ৮৮ ভোট।

তবে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে কেন্দ্র দখল, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও ব্যাপক অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেয়া, জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগে বেলা ১১:১৩ মিনিটে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়ে পুন:নির্বাচনের দাবি জানান।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৩৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৭৩০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কটিয়াদীতে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন শওকত উসমান শুক্কুর আলী

আপডেট টাইম : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১