ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না: কাদের মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজকে পথহারা। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, র’ক্ত’পা’ত হয়েছে। এটি কি মেনে নেওয়া যায়?

বুধবার বসুরহাটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সং’ঘা”ত, সং’ঘ”র্ষ আর কেন্দ্র থেকে এ’জেন্ট বের করে দেওয়ার অ’ভি’যো’গের মধ্যেই বুধবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম মেয়র নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে মির্জা কাদের বলেন, চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। সেখানে জোর করে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে।

নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানিয়ে কাদের মির্জা বলেন, ‘আপনি মানুষের চোখে ধু’লা দিয়ে কতদিন টি’কে থাকবেন। এটি চলতে পারে না। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে পারে একমাত্র শেখ হাসিনা’।

বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনাকেই। এটির বিকল্প নেই, বিকল্প নেতৃত্বও নেই। সে যোগ্যতা, সৎ সাহস কারও নেই, একমাত্র শেখ হাসিনার আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না: কাদের মির্জা

আপডেট টাইম : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১