ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রেমের কথাই অস্বীকার ক্যাটরিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৬৮ বার

বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মন দেওয়া-নেওয়ার সম্পর্কের পাট চুকে যাওয়ার গুঞ্জন ভিত্তিহীন হয়ে পড়লো একটি মন্তব্যে! সবরকম গুজনের মুখে তালা দিয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন, কারও সঙ্গেই তার ব্রেকআপ হয়নি!

এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ধুম থ্রি’ তারকা ক্যাটরিনা বলেছেন, ‘ব্রেক-আপ! কে বলেছে আমার প্রেম ভেঙেছে? কারও সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কথা আমি কখনও বলিনি। তাছাড়া কারও সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিলো বা আছে, এমন কথাও উল্লেখ করিনি কোথাও।’

রণবীর-ক্যাটরিনা কেউই নিজেদের প্রেম কিংবা ছাড়াছাড়ি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাই ক্যাট এমন মন্তব্য করায় তাকে দোষ দিতে কিংবা মিথ্যুক বলতে পারছেন না কেউ। চলতি বছরের শুরুতেই রণবীর-ক্যাটরিনার ছাড়াছাড়ির খবর বেরিয়ে পড়ে। প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ানোর পর কয়েকটি অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে গেছেন দু’জনে।

এবারের ভালোবাসা দিবস কেমন কাটবে জানতে চাইলে ক্যাটরিনা জানান, সারাদিন অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’-এর সহশিল্পী টাবুর সঙ্গেই কাটবে তার। এখন এ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি। এতে আরও আছেন বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর।

পেশাগত নয়, ব্যক্তিগত ঝামেলার কারণে বারবার খবরের শিরোনামে আসছে ক্যাটরিনার নাম। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত খবরগুলো পড়লে খারাপ লাগে। ক্যাটরিনা কাইফ বিশ্বের শীর্ষ পাঁচ অভিনেত্রীর একজন- আমি চাই, আমাকে নিয়ে এমন খবর হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রেমের কথাই অস্বীকার ক্যাটরিনার

আপডেট টাইম : ১১:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬