ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রাষ্ট্রপতির সম্মতি, এইচএসসির ফল প্রকাশে বাধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে পাস হওয়া তিনটি বিলকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। সোমবার (২৫ জানুয়ারি) সেগুলোতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর মধ্য দিয়েই বিল তিনটি আইনে পরিণত হয়ে গেছে। ফলে ফলাফল প্রকাশ করতে এখন আর কোনো বাধা নেই। যে কোনো দিন ফলাফল প্রকাশ করা যাবে। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ ইসলাম।

এর আগে রবিবার সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিল তিনটি উত্থাপন করেন। পরে সেগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়। এরপরই সেগুলো আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল।

বিল তিনটি হলো- ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১।

আগের আইনে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিল। এ কারণে এতদিন ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন সেটিতেই সংশোধন আনা হয়েছে। ফলে ফলাফল প্রকাশে আর বাধা রইল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রাষ্ট্রপতির সম্মতি, এইচএসসির ফল প্রকাশে বাধা নেই

আপডেট টাইম : ১০:২৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১