ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেব-মিমির পথে পা বাড়ালেন কৌশানী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী দেব, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে দারুণ সক্রিয় তারা। এই তিনজন যথাক্রমে পশ্চিমবঙ্গের ঘাটাল, বসিরহাট ও যাদবপুর থেকে নির্বাচিত সাংসদ।

এবার তৃণমূলের রাজনীতিতে যুক্ত হলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। রোববার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন কৌশানী। এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও গুণী চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রমুখ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেওয়ার পর কৌশানী মুখার্জি বলেন—আমার বয়স হয়তো অল্প। কিন্তু টালিগঞ্জে আমার অনেক অনুরাগী রয়েছেন, আমার আজকের যোগদান তাদের অনুপ্রাণিত করবে। আমি বরাবর একটি দলকে আদর্শ মনে করেছি, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল। রাজ্যে কোন দল সরকার গড়বে, তা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এটাই তৃণমূলে যোগ দেওয়ার সঠিক সময়। দিদির দেখানো পথেই হাঁটতে চাই।

যোগদান অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন—বিজেপির আমলে গোটা দেশে কোথাও বাক স্বাধীনতা নেই। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের মতো ব্যক্তিদের হুমকি দেওয়া হচ্ছে। পরিচালক-অভিনেতাদের হেনস্তা করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিল্পীরা বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। রাজ্যের শিল্পীরাও তাই তৃণমূলকেই একমাত্র ভরসা হিসেবে মনে করছেন।

‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কৌশানী মুখার্জি। এতে বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘জানবাজ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন কৌশানী। ব্যক্তিগত জীবনে বনি সেনগুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেব-মিমির পথে পা বাড়ালেন কৌশানী

আপডেট টাইম : ০৫:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১