ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধার ‘ভুয়া সনদে’ সরকারি চাকরি ও দলীয় পদ লাভ করা এবং অন্যান্য সুবিধা গ্রহণের প্রতিবাদে আওলাদের বিরুদ্ধে করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আজ বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচির আয়েজন করে।

এতে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ দুর্নীতির দায়ে চাকুরি ছেড়ে মুক্তিযোদ্ধার ভুয়া সনদের মাধ্যমে দলীয় পদসহ আওয়ামী লীগের অনুভুতিকে কাজে লাগিয়ে নৌকার টিকিট নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এছাড়াও তিনি দীর্ঘ ২০ বছর ধরে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ বাগিয়ে রেখেছেন। তিনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের মাঝে দলীয় পদ এবং নির্বাচনে মনোনয়ন বিক্রি করছেন বলেও বক্তারা অভিযোগ করেন। এ অবস্থায় ত্যাগী নেতারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন। তারা অবিলম্বে আওলাদকে অপসারণ করে দলকে পুনর্গঠন করার দাবি জানান।

এতে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব জাহাঙ্গীর সিরাজী, জামিল আনসারী, অ্যাডভোকেট মিজানুর রহমান, হেলাল উদ্দিন, আল আমীন লিটন, আনিসুর রহমান টুকু, আতিকুল ইসলাম লিটন, আনোয়ার সরকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট টাইম : ১২:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১