ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ। দিবসটি পালনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জিয়াউর রহমানের ডাকনাম কমল। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে তার জন্ম।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলা হবে। বিভিন্ন গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি পোস্টার ও ব্যানার ছাপানো হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বেলা ১১টায় স্থায়ী কমিটির নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করবেন। দুপুর ১২টায় দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনও একই কর্মসূচি পালন করবে।

বিএনপির উদ্যোগে বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র নেতা, বুদ্ধিজীবী ও দেশের জেলা ও মহানগরের নেতারা এতে সংযুক্ত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ৮৫টি প্রদীপ প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাত ১১টায় নয়াপল্টন এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন করা হবে। আজ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে কাল বুধবার সকাল ১০টা থেকে একই স্থানে ড্যাবের ঢাকা মহানগর উত্তর ফ্রি মেডিকেল ক্যাম্প করবে। সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে বেলা ২টায় জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাসভা করবে স্বেচ্ছাসেবক দল।

জিয়াউর রহমান বীর-উত্তমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে তার প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, শহীদ জিয়া ছিলেন আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের আগ্রাসনের বিরুদ্ধে এক আপসহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আজ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী

আপডেট টাইম : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১