ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বসুরহাটের নির্বাচন ‘আওয়ামী ভণ্ডামির নতুন মডেল’: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা বসুরহাট পৌরসভায় তার আপন ছোট ভাই আবদুল কাদের মির্জার বিজয়ে অতি আনন্দিত হয়েছেন। খুশিতে গদগদ হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন– বসুরহাটে যে নির্বাচন হয়েছে, সেটি নাকি স্বচ্ছতার মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ‘বসুরহাট’ মডেল নির্বাচন চান।

‘ওবায়দুল কাদের সাহেব এবং নিশিরাতের প্রধানমন্ত্রীর ‘বসুরহাট মডেলের’ মর্মার্থ হলো ‘সবই আমরা আমরা’। এই মডেলে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে।’

তিনি বলেন, এমন বিরোধিতা করে একদিকে গণমাধ্যমকে ব্যস্ত রাখা যায়, অন্যদিকে নির্বাচন নামের প্রহসনকে আলোচনায় রাখা যায়। এটিই হলো ‘বসুরহাট’ মডেল।

এই মডেলে, সব প্রশংসা নিশিরাতের প্রধানমন্ত্রীর জন্য আর সমালোচনা সব আওয়ামী লীগের অন্য সব নেতার। আওয়ামী লীগের সব কাজই প্রকৃতপক্ষে এক ছলনা ছাড়া কিছুই নয়, বলেন রিজভী।

‘আমরা মনে করি, পূর্ব নির্ধারিত এসব একতরফা নির্বাচন একটু রমরমা করতেই এবারের ‘মডেল’ ছিলেন আবদুল কাদের মির্জা। আওয়ামী লীগের এ নাটক মানুষ আগেই টের পেয়েছিল।’

বিএনপির এ নেতা বলেন, দেশের জনগণ জানে, আওয়ামী লীগের আমলে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হারজিত নির্ধারিত হয় না। হারজিত নির্ধারিত হয় গণভবনে। নির্বাচন কমিশন স্রেফ আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স। নির্বাচন কমিশনের কাজ, আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা।

‘এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা আর খেলোয়াড় হিসাবে আছে পুলিশ প্রশাসন। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বসুরহাটের নির্বাচন ‘আওয়ামী ভণ্ডামির নতুন মডেল’: রিজভী

আপডেট টাইম : ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১