ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভোটাররা মীর্জা ফখরুলের কথা মিথ্যা প্রমাণ করল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনী পথসভায় মেয়র পদে ধানে শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য ‘আমার ভোট আমি দেব, আপনার ভোটও আমি দেব’ এই কথাকে মিথ্যা প্রমাণ করেছে দিনাজপুর পৌরসভার ভোটাররা।

তারা টানা তৃতীয় বার দিনাজপুরে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে হ্যাটট্রিক বিজয় উপহার দিয়েছে।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার সময় দিনাজপুর শহরের রামনগর মোড়, সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড় ও সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর স্টেশন চত্ত্বরে বিএনপির মেয়র পদে ধানের শীষের প্রচারণা সভায় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগে আমরা বলতাম আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। কিন্তু আওয়ামী লীগ এই কথা বিশ্বাস করে না, তারা এই কথা মানে না। তারা বলে ‘আমার ভোট আমি দেব, আপনার ভোটও আমি দেব’।

কিন্তু দিনাজপুর পৌরসভার ভোটাররা এ কথা মিথ্যা প্রমাণ করেছে। দিনাজপুরে আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তায় ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিয়েছে। আওয়ামী লীগ কিংবা প্রশাসন কেউ কোনো ভোটারকে বাধা প্রদান করেনি। ভোটাররা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ভোটারের মতামত প্রতিফলিত হয়েছে। বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে।

শনিবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে টানা তিনবারের মতো নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২৬২ ভোট।

এছাড়াও নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানা পেয়েছেন ৫৭৩ ভোট ও কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অ্যাড. মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট। এই পৌরসভায় এর আগে দুইবার নির্বাচিত হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোট কেন্দ্রের ৩৭৩টি ভোট কক্ষে এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে ৭৩ হাজার ৬৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভোটাররা মীর্জা ফখরুলের কথা মিথ্যা প্রমাণ করল

আপডেট টাইম : ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১