ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিরাজুল আলম খান অসুস্থ হয়ে হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান (দাদাভাই) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাই ডেফিসিয়েন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পরিচালক নাজমুল হক। তিনি জানান, প্রবীণ এই রাজনীতিককে বুধবার রাতে ঢাকা মেডিকেলে আনা হয়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাকে আজ কেবিনে স্থানান্তর করা হতে পারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে আসা সিরাজুল আলম খানকে বুধবার রাতে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।  পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সিরাজুল আলমের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম জানান, মাইল্ড হার্টঅ্যাটাকে আক্রান্ত হলে বুধবার রাতে এ বর্ষীয়ান রাজনীতিককে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, সিরাজুল আলম খানের হার্টে আগে অপারেশন হয়েছিল।  এ ছাড়া কোমরের হাড় ভেঙে যাওয়ায় হিপ ট্রান্সপ্লান্ট করতে হয়েছে।

গত শতকের ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচিত ছিল, তার উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান।  তাকে অনেকে ‘দাদাভাই’ নামে ডাকত। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন তিনি। সিরাজুল আলম খান সচারচর জনসম্মুখে আসেন না এবং কোনো বক্তৃতা-বিবৃতি দেন না। তবে আড়ালে থেকেই রাজনৈতিক তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে সিরাজুল আলম খান সম্প্রতি দেশে ফেরেন। তিনি রাজধানীর কলাবাগানে ভাইদের বাসায়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিরাজুল আলম খান অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট টাইম : ১২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১