ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারি আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি আজ সোমবার বিকেল ৩টায় রাজধানী থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারির প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির তত্ত্বাবধানে এই লটারি কার্যক্রম পরিচালনা করছে টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে।

সার্বিক প্রস্তুতির প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে। আশা করি সোমবারের লটারিতে শিক্ষার্থীরা পছন্দের স্কুল পাবে।

তিনি জানান, সোমবার বিকেল ৩টায় লটারি হবে। শিক্ষামন্ত্রী এ লটারি উদ্বোধন করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারি কার্যক্রম শুরু করা হবে। বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারি আজ

আপডেট টাইম : ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১