ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই: আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই। ধর্মকে আমরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি, করতেও চাই না।

তিনি বলেন, কারও ধর্ম অবমাননা করা উচিত নয়। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বজলুর রশিদ জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে আমু বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু গর্ব করে বলেছিলেন- ‘বাংলাদেশ সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ’। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্ম নিয়ে রাজনীতি করেন না।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি বা জঙ্গি কার্যক্রম চালান তারা ইসলাম তথা মুসলমানের শত্রু। দেশের মুসলিম যুব সম্প্রদায়কে সত্যিকারের ইসলামের পথে আসার আহ্বান তিনি।

তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাংবাদিক আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মাস্টার, চেয়ারম্যান কবির হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম, তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টু প্রমুখ।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বজলুর রশিদ হাওলাদার তার জীবদ্দশায় বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য ক্লিনিক প্রতিষ্ঠা করে গেছেন। গত ৫ জানুয়ারি ছিল তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই: আমু

আপডেট টাইম : ০২:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১