ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অধস্তন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অধস্তন আদালতের বিচারকদের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের অধঃস্তন আদালতের সব পর্যায়ের বিচারকদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির এ নির্দেশনা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ‘সম্প্রতি সুপ্রিম কোর্টের গোচরীভূত হয়েছে যে, কোনো কোনো জেলায় জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এজলাসের সময়ে তাদের খাসকামরায় অধীনস্থ বিচারকসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে ওঠেন। এছাড়া কোনো কোনো বিচারক, ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের আগেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না।’

এমতাবস্থায় দেশের অধঃস্তন আদালতের জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীনস্থ বিচারক ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করার কঠোর নির্দেশ প্রদান করা হলো। প্রশাসনিক/বিচারিক কোনো বিষয়ে অধীনস্থ বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে বলেও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এই প্রজ্ঞাপন জারি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অধস্তন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতি

আপডেট টাইম : ০২:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১