ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অশ্লীল বক্তব্য’দেওয়ায় আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন বিচারক সৈয়দ ফখরুল আবেদীন। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারেক রহমান ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অশ্লীল বক্তব্য’বক্তব্য দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদীন মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) দেবব্রত চক্রবর্তী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট টাইম : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১