ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

১৬০০ কর্মী ছাঁটাই করবে ইয়াহু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৭০ বার

মার্কিন প্রযুক্তি খাতের বহুজাতিক কোম্পানি ইয়াহু কর্তৃপক্ষ ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। পাশাপাশি করপোরেশনটির কয়েকটি ইউনিট বন্ধ করাও হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়র তাদের কয়েকটি ব্যবসায় ইউনিট বন্ধ করার পরিকল্পনা করছেন। একইসঙ্গে ১৫ শতাংশ বা এক হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এখনই এ ঘোষণা আসবে না। আজ মঙ্গলবার ইয়াহুর চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এটিই বলে দেবে প্রতিষ্ঠানটির কর্মীদের ভাগ্যে কী আছে।

তবে কোন কোন ব্যবসায় ইউনিট বন্ধ করা হবে, তা জানা যায়নি।

ইয়াহুর এক মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে ইয়াহু কর্তৃপক্ষ মুখ খুলবে না।

গত বছরের জুনের তথ্য অনুযায়ী, ইয়াহুর ১১ হাজার কর্মী রয়েছে। এটি ২০১৪ সালের ডিসেম্বরের সংখ্যার চেয়ে কম। ওই সময় কর্মী ছিল সাড়ে ১২ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

১৬০০ কর্মী ছাঁটাই করবে ইয়াহু

আপডেট টাইম : ১১:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬