ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অভিষেকের অপেক্ষায় জেনিফার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭৮১ বার

ঢালিউডের নতুন মুখ। চট্টগ্রামের মেয়ে মারজান জেনিফা। নতুন হলেও এরই মধ্যে আরিফিন শুভর সঙ্গে জুটি হয়ে ‘মুসাফির’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবির বাইরেও তার হাতে রয়েছে আরও দুটি নতুন ছবি। সেন্সর পাওয়া ‘মুসাফির’ ছবিটি নিয়ে মারজান জেনিফার চরিত্রের নাম জারা মেহজাবীন। এখানে তাকে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর শুভকে সানি নামের এক পেশাদার খুনির চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। মূলত মারজানকে কিডন্যাপ করতে এসে ঘটে নানা ঘটনা।

মার্চে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

এদিকে মার্চে ‘মুসাফির টু’ ও ‘রোমান্টিক’ নামক আরও দুটি ছবিতে কাজ শুরু করছেন মারজান। ‘মুসাফির’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন আশিকুর রহমান।

তিনি জানিয়েছেন, ছবিতে প্রেম, কমেডি, অ্যাকশনের পাশাপাশি ছবির নামের সঙ্গে মিলিয়ে ভ্রমণের দৃশ্যও রয়েছে। ছবিটির গল্পটাও বেশ ভালো। আর গানগুলোও সবাই পছন্দ করবেন বলে আশা করছি।

এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি, রাজ, শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ ও ইমরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অভিষেকের অপেক্ষায় জেনিফার

আপডেট টাইম : ১০:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬