ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কয়েকদিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল কয়েকদিনের মধ্যেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। চলতি সপ্তাহের ৫ অথবা ৬ জানুয়ারি এ অধ্যাদেশ জারি হতে পারে। পরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো থেকে জানা গেছে, ফল মোটামুটি প্রস্তুত করে রাখা হচ্ছে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এরপর এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পেলে আগামী বৃহস্পতিবারই ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে প্রসঙ্গে এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা আশা করছি, আগামী বুধবার রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পরই ফল প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কয়েকদিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ

আপডেট টাইম : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১