ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নেত্রকোণায় স্কুলে বই উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • ২৭৭ বার

বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোণায় স্কুলগুলোেত সকাল থেকে শুরু হয়েছে বিনামূল্যে  সরকারি বই বিতরণ উৎসব।শুক্রবার  ১২ দিনব্যাপী বই বিতরণ উপলক্ষে নেত্রকোণা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব শুরু হয়।

সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান এক শিক্ষার্থীর হাত স্যানিটাইজ করার পর বই তুলে দিয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মো: সোহেল মাহমুদ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুরসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিবাকেরা উপস্থিত ছিলেন।
উৎসবে জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান বলেন, “ আমরা আশা করি শিক্ষার মানোন্নয়নে শিক্ষার কাজে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে বিদ্যালয়ে পড়াশোনার যে সরকারের যুগান্তকারি সিদ্ধান্ত এটির ফলাফল প্রতিটি প্রান্তিক পর্যায়সহ প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়বে।এ জন্যে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।আজকে আমাদের ছোট ছোট শিশুরা সন্তানেরা নতুন বই হাতে পেয়ে নববর্ষকে বরণ করবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‍‍‌ আশা করছি তোমরা সুস্থ্য থাকবে।বাড়িতে বসে পড়াশোনা করবে খেলাধূলা করবে, গান শুনবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ জানান, জেলায় প্রাক প্রাথমিকসহ প্রাথমিকে ৩ লাখ ৯৯ হাজার ৯০৪ জন শিক্ষাথীর মধ্যে ১৬ লাখ ৭৫ হাজার ৮৭৪টি বই বিতরণ করা হবে। এরই মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার ৭৭২টি বই এসে পৌছেছে নেত্রকোণায়। বাকি বই কয়েকদিনের মধ্যে ঢাকা থেকে নেত্রকোণায় চলে আসবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর জানান, জেলায় মাধ্যমিক পর্যায়ে  ১ লাখ ৫৯ হাজার ২২৯ জন সাধারণ, ৪২ হাজার ৫০১জন এবতেদায়ী, ২৭ হাজার ৫৮৭জন দাখিল ও ৫ হাজার ৮০০ জন কারিগরি শিক্ষার্থী মিলিয়ে মোট ২ লাখ ৩৫ হাজার ১২৭ জন শিক্ষার্থী রয়েছে।এই শিক্ষার্থীদের মধ্যে  মোট ৩০ লাখ ৫০ হাজার ৭০০ বই বিতরণ করা হবে। এর মধ্যে ১২ লাখ ২০ হাজার ২২৮টি বই এসেছে। বাকি বই ঢাকা থেকে দ্রুত এসে পৌছবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নেত্রকোণায় স্কুলে বই উৎসব

আপডেট টাইম : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১