ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাতিল হচ্ছে শিক্ষার্থীদের রোল নম্বর প্রথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষার্থীদের শ্রেণি রোল নম্বর প্রথা বাতিল হচ্ছে। রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেওয়া হবে। ২০২১ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকরের চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার অনলাইনে এক ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, রোল নম্বরের যে প্রথা চলে আসছে, এতে অনভিপ্রেত প্রতিযোগিতা হচ্ছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাবের অভাব ঘটে। এই রোল নম্বরের কারণে সবাই সামনে আসতে চায়। আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষ থেকে শ্রেণি রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান করতে। এতে পুরনো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। আর অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষা জীবনে সে ওই আইডি নম্বর নিয়ে থাকবে, তাতে তাকে ট্র্যাক করা যাবে, সে ঝরে পড়ছে কি না।’

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুনে নেওয়া হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে ২০২১ সালের জুলাই-আগস্ট নাগাদ।

বই উৎসবের বিষয়ে ডা.দীপু মনি জানান, করোনার কারণে এবারের বই উৎসব একই দিনে সব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে না। প্রতি শ্রেণির বই বিতরণে তিন দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১২ দিনে বই বিতরণ করা হবে। তবে বরাবরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী বই বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাতিল হচ্ছে শিক্ষার্থীদের রোল নম্বর প্রথা

আপডেট টাইম : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০