ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জুনে হতে পারে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুনে নেওয়া হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়া আগামী জুলাই-আগস্ট নাগাদ হতে পারে ২০২১ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা । মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। তিনি বলেন, সিলেবাস ছোট করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসির ফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে।ফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর পর বেশ কয়েক দফায় বাড়ানো হয় ছুটি। সর্বশেষ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার। প্রতিবছর ১ জানুয়ারির বই উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তবে চলমান করোনা পরিস্থিতির এবছর সারা দেশে বই উৎসব হচ্ছে না।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে এক সঙ্গে বই দেওয়া হবে না। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদেরকে ১২ দিনে বই বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জুনে হতে পারে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি

আপডেট টাইম : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০