ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রানি মুখার্জির মেয়েকে নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৫৫১ বার

রানি মুখার্জি গেল বছরের ৯ ডিসেম্বর মেয়ে সন্তানের মা হয়েছেন। নাম আদিরা। ছোট্ট সেই আদিরা এখন চোপড়া পরিবারের প্রধান সেলিব্রিটি। যদিও এখন সেই সেলেবের কোনো ছবি প্রকাশ্যে আসেনি। তবে তার জুতোর ছবি শেয়ার করেছেন খোদ রানি।

ছোট গোলাপী জুতোতে আবার সাদা রঙের বো বাঁধা রয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করার পরই সে ছবি চুটিয়ে দেখেছেন রানির অনুরাগীরা। তার পরই আদিরার এমন একটি ছবি পোস্ট করেছেন নায়িকা, যেখানে তার মুখ দেখা যাচ্ছে না।

মনে হচ্ছে সোয়েটার, টুপি পরা একটা ছোট পুতুল যেন শুয়ে রয়েছে। সেই ছবির ক্যাপশনে রানি লিখেছেন, ‘মাই মোস্ট ওয়ান্ডারফুল জয়।’

মেয়ে হওয়ার পর রানি জানিয়েছিলেন, ‘আমার সব অনুরাগীদের ধন্যবাদ। আজ ভগবান তার সেরা উপহারটা আমাকে দিয়েছেন। আদিরা। আমার সব বন্ধুদের তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

২০১৪ সালে শেষ বার ‘মর্দানি’তে দেখা গেছে রানিকে। এখন ক্যারিয়ারে তিনি দীর্ঘ বিরতি নেবেন বলেই মনে করছে গোটা বলিউড। কারণ এখন মেয়েকেই সময় দিতে চান তিনি। আপাতত ছোট্ট আদিরার ছবি দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

রানি মুখার্জির মেয়েকে নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড়

আপডেট টাইম : ০৮:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬