ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ফল-শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মঙ্গলবার কথা বলবেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এইচএসসির ফলাফল, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

জানা গেছে, এ বছর মোট সাড়ে ৩৪ কোটি নতুন বই ছাপা হয়েছে। এই বই এখন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও এবার ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সেটিকে পাঠ্যপুস্তক উৎসব-২০২১ হিসেবে পালন করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক বলেন, ‘বই কীভাবে পৌঁছানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি। তবে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্লাসভিত্তিক পাঠ্যপুস্তক বিতরণ করার চিন্তাভাবনা করা হচ্ছে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই বিতরণ নিয়ন্ত্রক অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘উপজেলা-থানা শিক্ষা অফিস পর্যন্ত বই পৌঁছানোর দায়িত্ব এনসিটিবির। বাকি দায়িত্ব মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। মাধ্যমিকের ১৩ কোটি ও প্রাথমিকের আট কোটিসহ ২১ কোটি বই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানো হয়েছে।’

বাকি বই পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

পাশাপাশি তালাবন্দী ক্লাসরুম কীভাবে সচল করা হবে তা-সহ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এইচএসসি ফল-শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মঙ্গলবার কথা বলবেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০