ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আ. লীগের নেতৃত্বে ত‌্যাগীরাই আসবে: তথ‌্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগে সুযোগসন্ধানী অনুপ্রবেশকারী জায়গা নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন।’

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন।’ তিনি বলেন, ‘গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে, তাদের চিহ্নিত করে বের করে দিতে হবে।’

করোনা প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী  সফলতার সঙ্গে এই চ‌্যালেঞ্জ মোকাবিলা করছেন। আপনারা দেখেছেন, সম্প্রতি করোনা মোকাবিলা নিয়ে ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে উপমহাদেশে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।  সমগ্র বিশ্বে করোনা মোকাবিলা দক্ষতায় বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। আমরা করোনাকে কতটুকু সফলভাবে মোকাবিলা করতে পেরেছি, এই রিপোর্টই তা বলে দিচ্ছে।’

দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু।

এতে আরও বক্তব‌্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী  লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটি সদস্য শাহাব উদ্দিন ফারাজী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আ. লীগের নেতৃত্বে ত‌্যাগীরাই আসবে: তথ‌্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০