ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উন্নয়ন মানেই আওয়ামী লীগ: নানক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ উন্নয়ন মানেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

নানক বলেন, উন্নয়ন মানেই আওয়ামী লীগ। উন্নয়নের প্রতীক নৌকা। আগামী দিনে পৌরসভার উন্নয়ন দেখতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী জাকিয়া খাতুনকে জয়ী করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নানক বলেন,  সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে, অথচ পঞ্চগড়ের পৌর মেয়র বলে বেড়ান তিনি বিএনপি সমর্থিত হওয়ায় এখানে উন্নয়ন ঘটাতে পারেননি। আমি পাঁচ বছর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থাকাকালে একবারও পঞ্চগড়ের বিএনপি সমর্থিত বর্তমান মেয়র আমার কাছে উন্নয়ন কর্মকাণ্ডের আবেদন নিয়ে যাননি। এজন্য নিয়মিত সরকারি বরাদ্দের বাইরে তিনি বিশেষ কোনো বরাদ্দ না পাওয়ায় উন্নয়নও ঘটাতে পারেননি। অথচ তার এ ব্যর্থতার দোষ দেন সরকারকে।

নানক আরো বলেন, একজন ব্যর্থ মেয়রের কারণে পৌরবাসী উন্নয়ন বঞ্চিত থাকতে পারেন না। ব্যর্থতার দায়ভার নিয়ে তাকে বিদায় নিতে হবে। এবার ভোটারদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। শেখ হাসিনার আস্থাভাজন প্রার্থী জাকিয়া খাতুনকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের মহাসড়কে তাল মিলিয়ে চলাচল করতে হবে।

পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু তোয়বুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, আবু সারোয়ার বকুল, প্রার্থী জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারেক, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জ্বল প্রমুখ।

আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উন্নয়ন মানেই আওয়ামী লীগ: নানক

আপডেট টাইম : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০