ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোন ভাবেই মনোনয়ন দেওয়া হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে বলেন দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

দেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যেই শীত ঝেঁকে বসেছে তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ওবায়দুল কাদের।

তিনি প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য বলেও জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয়না,পার করতে হয় অনেক পথ।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

দলমত নির্বিশেষে সকল অংশিজনদের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান মন্ত্রী।

আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০