ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না।’ আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা বলেন।

বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন, একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন।

তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

বিএনপি চেয়েছিলো মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এতো গাত্রদাহ বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগনের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।

বিএনপি করোনাকালে জনগণের জন্য কি করেছে, তা জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারীসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

করোনা নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে, এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছেন জানিয়ে বলেন, লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।

বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে- এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৬-০৭ অর্থ বছরে দেশের বাজেট ছিলো ৫৪ হাজার ৮শ কোটি টাকা আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

তিনি বলেন, ২০০৬ সালের মূল এডিপি ছিলো প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিলো ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, তারা বলে সরকার নাকি নিজেরাই ‘রোল মডেল’ বলছে, বিএনপির এসব বানানো গল্প প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।

বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু কর্মসূচি পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে গোপন ও ওপেন সখ্যতা থেকে বেরিয়ে আসা।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়,তাদের নিয়ে সুবর্ণ জয়ন্তী পালন এক ধরনের প্রহসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে

আপডেট টাইম : ০২:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০