ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষ সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

বিএনপির গণতন্ত্র হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র।

বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই,একথা বলায় মির্জা ফখরুল সাহেব কষ্ট পেয়েছেন – এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল কত বছর আগে হয়েছিলো, হয়তো ফখরুল সাহেব তা ভুলেই গেছেন। তিনি বলেন, আসলে বিএনপির সমস্যা হলো, তারা এখন বহুধাবিভক্ত নেতৃত্বে, তৃণমূলে নয়।

গণতন্ত্র একটি বিকশমান প্রক্রিয়া, হঠাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র এক চাকার সাইকেল নয়, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সকল পক্ষের সদিচ্ছা।

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন তাহলে আপনারা প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছেন কিভাবে? গণতন্ত্র আছে বলেই তো আপনারা সমালোচনা করে যাচ্ছেন।

গঙ্গার পানি বণ্টন প্রসঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বণ্টনের কথা ভুলে গেলেও আওয়ামী লীগ সরকার ভুলে যায় নি। তিনি বলেন তিস্তা পানি বণ্টনও সমাধান হবে অচিরেই, এবিষয়ে আলোচনা হচ্ছে।

সড়ক মহাসড়কে ঘন কুয়াশা থাকায় সাবধানে গাড়ী চালাতে গাড়ী চালকদের প্রতিও নির্দেশ দেন মন্ত্রী। সড়ক মন্ত্রী বলেন “যত সিট তত আসন” নীতি প্রতিপালনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করিলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের মালিক শ্রমিকদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করিয়ে দেন।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন,সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান, সিলেট বিভাগীয় কমিশনার,রেঞ্জ ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০