ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ, এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে। তারা সবক্ষেত্রে ব্যর্থ। দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে। সেই ঝামেলা নিয়েই তারা এখন ব্যস্ত। দেশের কথা ভাবার সময় তাদের নেই।

তিনি বলেন, বিএনপি এখন সবদিক থেকে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। পোলিং এজেন্ট না দিয়ে নির্বাচনে যোগ দিয়ে দুপুর বেলা তারা নির্বাচন বর্জন করে। মূলত নির্বাচন কমিশনকে বির্তকিত করতে তারা নির্বাচন বর্জন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ, এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে

আপডেট টাইম : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০