ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই বিএনপির। তারা আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে অসাংবিধানিক পথ খুঁজছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নের জন্য নয়। বিজয় দিবসে এসেও আজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে চলছে। এই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও আজ অবমাননা করছে।’

মন্ত্রী বলেন, আমার নির্বাচনী ইশতিহারের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া ও গ্যাস সংযোগ দেয়ার ওয়াদা করেছি। আজ আমি শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি। একই সঙ্গে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে গ্যাস সংযোগের বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০