ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক শক্তি, যারা মুক্তিযুদ্ধের সময় এ দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছে, এদেশকে পঙ্গু করতে চেয়েছিল, রাজাকার-আলবদর-আলশামস বাহিনী, সেই অপশক্তিই আবার উঠে পড়ে লেগেছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে, মিথ্যা ফতোয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আজ দুপুরে বিজয় দিবস উপলক্ষে নগর ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন। মুক্তিযুদ্ধকালে দেশের জন্য  তারা বুকে গুলি খেয়েছে। আমরা শুধু নিজের চিন্তা করছি। আমরা কি এ শহরকে একটু ভালোবাসতে পারি না? আমরা কি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারি না ?। কেন বিভিন্ন নদী, খাল দখল করি। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা শহরকে ভালোবাসবো।

নিজের ঘরকে যেভাবে সুন্দর রাখি, এই শহরকেও একইভাবে ভালোবাসবো। আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। আমরা যেন ট্রাফিক সিগন্যাল মেনে চলি। ফুটওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই। জেব্রাক্রসিং ব্যবহার করি। পদ্মা সেতু যেখানে আমরা তৈরি করে ফেলতে পেরেছি। এই শহরকেও আমরা সুন্দর করতে পারব। যত বাধাই আসুক না কেন কোনো বাধাই আমরা মানবো না।
আতিকুল ইসলাম বলেন, আগামী ১লা জানুয়ারীতে ‘সবার ঢাকা’ অ্যাপস উদ্বোধন করতে যাচ্ছি। এর ফলে প্রতিনিয়ত আমাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে সকল কাউন্সিলর ও কর্মকর্তাকে। জনগণ  তাদের অভিযোগ আমাদেরকে অ্যাপের মাধ্যমে জানাবেন। আমাদেরকে তার সমাধান দিতে হবে। এ জন্য ডিএনসিসির কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকতে হবে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আতিক

আপডেট টাইম : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০