ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন ব্রিটিশ গোয়েন্দা লেখক জন ক্যারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের বিখ্যাত গোয়েন্দা উপন্যাসের লেখক জন লে ক্যারি।

দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ডের লেখক ক্যারি শনিবার সন্ধ্যায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কর্নওয়ালে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

জনি গেলার ক্যারিকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক বলতেন। তিনি বলেছেন, ‘ইংরেজি সাহিত্যের এক মহিরুহুকে আমরা হারালাম। তার মেধা, লেখনির ক্ষমতা অতুলনীয়। আমি হারিয়েছি বন্ধুকে, হারিয়েছি মেনটরকে-যার থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজতাম।’

লেখকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জন লে ক্যারি করোনা নয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন।

ক্যারির প্রায় ২৫টির গোয়েন্দা উপন্যাস থেকে সিনেমা বানানো হয়েছে। তার আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল হলেও জন লে ক্যারি নামেই পরিচিতি পান।

বিশ্বব্যাপী তিনি আলোচনায় আসেন ১৯৬৩ সালে, দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড প্রকাশিত হওয়ার পর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন ব্রিটিশ গোয়েন্দা লেখক জন ক্যারি

আপডেট টাইম : ০২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০