হাওর বার্তা ডেস্কঃ পেট্রোল-ডিজেলের ওপর নির্ভরতা কমাতে বর্তমান বিশ্বে ইলেকট্রিক গাড়ির কদর বেড়েই চলেছে। বেশিরভাগ অটোমোবাইল কোম্পানি ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। কিন্তু ইলেকট্রিক গাড়ির প্রসারে একটি বড় সমস্যা হচ্ছে, এগুলো চার্জ হতে অনেক সময় লাগে।
অ্যাপ্টেরা গাড়ির ছাদে এবং হুডে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সোলার প্যানেল প্রযুক্তি। এই গাড়ি দৈনিক ৪০ মাইলের বেশি চলতে পারে। এছাড়া ব্যাটারি ব্যবহার করা হলে এক চার্জে চলবে ১০০০ মাইল। এটি প্রথম গাড়ি, যেটি কোনো ধরনের জ্বালানি ছাড়াই চলে।
অ্যাপ্টেরা গাড়ি দেখতেও ফিউচারস্টিক ডিজাইনের। মডেল ভেদে ২৫,৯০০ মার্কিন ডলার থেকে শুরু করে ৪৬,৯০০ মার্কিন ডলারের মধ্যে কেনা যাবে। বাংলাদেশি টাকার হিসাবে অ্যাপ্টেরা গাড়ি কিনতে আপনাকে ব্যয় করতে হবে ২২ লাখ থেকে ৪০ লাখ টাকা।
Reporter Name 

























