ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় মৃত্যু ১৬ লাখ ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজারও মানুষ আক্রান্ত হচ্ছেন। নতুন নতুন অঞ্চলে সংক্রমণ বাড়ছে।  আবার বেশ কিছু দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।  এরই মধ্যে বিশ্বে করোনায় মৃত্যুর মিছিল ১৬ লাখ ছাড়িয়ে গেছে।  এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ কোটি ২১ লাখ ৩ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে।  আর মারা গেছেন ১৬ লাখ ১১ হাজার ৪৯২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৪ লাখ ৮৯ হাজার ১৫০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬। দেশটিতে করোনায় মারা গেছেন তিন লাখ ৫ হাজার ৮২ জন।

করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৫৭ হাজার ৩৮০। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ৫৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৮০ হাজার ৫৯৫। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৮১ হাজার ১৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। ইতালি সপ্তম। তুরস্ক অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

চীনের উহানে করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ডিসেম্বরে।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় মৃত্যু ১৬ লাখ ছাড়াল

আপডেট টাইম : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০