ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সন্তান জন্ম ছাড়া পুরুষ কোনো কাজে লাগবে না : প্রিয়াংকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
  • ৬৫২ বার

নারী স্বাধীনতা বিষয়ে প্রিয়াংকা যে কখনো আপস করেন না- প্রিয়াংকার ভক্ত মাত্রই বিষয়টি জানেন। তবে জীবনে সন্তান উৎপাদন ছাড়া আর কোথাও পুরুষ লাগবে না- প্রিয়াংকার এমন উপলব্দি সম্পর্কে হয়তো নতুন করে জানলেন ভক্তরা।

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সদ্যই নিজ দেশের সম্মানজনক ‘পদ্মশ্রী’ পদক পাওয়া কোয়ান্টিকো তারকা।

ম্যাগাজিনের পক্ষ থেকে প্রিয়াংকার আঙুলে থাকা হীরার আংটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নকর্তার উদ্দেশ্য বুঝতে পেরে কোয়ান্টিকো তারকা বলেন, আমি নিজেই এটি কিনেছি। আমার জীবনে কোনো পুরুষ আসলে সেটা হীরের আংটি দেওয়ার জন্য আসবে না; বরং আমি তাকে ভালবাসি বলেই আসবে। সন্তান জন্ম দেওয়া ছাড়া অন্য কোনো কাজে আমার পুরুষের দরকার নেই।

কিন্তু সবাই জানে প্রিয়ংকা ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। আর এটা তো জানা কথা যে, বিয়ের পর ব্যক্তিস্বাধীনতা আগের মতো থাকে না; সেটা পুরুষ-নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে কি প্রিয়াংকা বিয়ে করবেন না? এমন প্রশ্নেও সোজাসাপ্টা উত্তর দিয়েছেন ইনক্রেডিবল ইন্ডিয়ার দূত।

প্রিয়াংকা বলেন, অবশ্যই বিয়ে করতে চাই। আমি সব সময় সন্তান চেয়েছি। অনেক অনেক সন্তান। আর সেজন্যই বিয়ে করতে চাই। বিয়ে না করে একটি শিশুকে পৃথিবীতে আনাটা কখনোই উচিত হবে না। সমাজ একে হীন মনে করে।

তাই বলে আবার সবাই তার ব্যক্তিগত বিষয়ে ঘাঁটাঘাঁটি করবে এমনটাও পছন্দ নয় বলিউড তারকার। প্রিয়াংকা বলেন, আমারও একটি ব্যক্তিগত জীবন আছে। তবে আমি সেটি নিয়ে বলে বেড়াতে চাই না। বিষয়টি সম্পূর্ণই গোপন রাখতে চাই আমি। সূত্র: দ্য এক্সপ্রেস টিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সন্তান জন্ম ছাড়া পুরুষ কোনো কাজে লাগবে না : প্রিয়াংকা

আপডেট টাইম : ১১:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬