ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ডাউন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে এর ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করেছেন। অনেকে জানিয়েছেন, তারা কোনো পোস্ট করতে পারছেন না, আবার অনেকে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং ইউরোপের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ধরনের সমস্যায় পড়েছেন। ফেসবুকের মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম যুক্তরাজ্য এবং ইউরোপে ডাউন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।

এদিকে কাছে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশেও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। মেসেঞ্জারে চ্যাট করা বা লিংক শেয়ার করা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ডাউন

আপডেট টাইম : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০