ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মৌলবাদকে উসকে দিচ্ছে বর্তমান সরকার : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলবাদকে উসকে দিচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। যার কারণ, এটাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে। মৌলবাদে উত্থান হয়েছে এই আওয়ামী লীগ সরকারে আমলেই। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে, যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। ’৭২-এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিল সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রতিটি সময় শুধু বিএনপির নাম নিতে থাকে।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতদিন আছে এবং আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মৌলবাদকে উসকে দিচ্ছে বর্তমান সরকার : ফখরুল

আপডেট টাইম : ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০