ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মৌলবাদ গোষ্ঠী বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে। এই অপশক্তি মাঝেমধ্যে ফণা তোলার চেষ্টা করে। তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের রক্তস্রোতের বিনিময়ে যে দেশ রচিত হয়েছে, সেখানে এই অপশক্তির কোনো স্থান হবে না। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের একটি দল রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়। তারা যদি এ পৃষ্ঠপোষকতা না পেত, তাহলে মাঝেমধ্যে এ রকম ফণা তোলার অপচেষ্টা করা সম্ভবপর হতো না। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এর মানেই আইনের আওতায় আনা।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, যারা অতীতে গণতন্ত্র হত্যা করেছিল, যাদের জন্ম অগণতান্ত্রিকভাবে সেনা ছাউনিতে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তারা যখন গণতন্ত্রের কথা বলে, তখন গণতন্ত্রমনা মানুষ ও দেশের মানুষ হাসে। জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছেন। আর যেসব রাজনীতিবিদ সে সময় ক্ষমতার উচ্ছিষ্ট নিতে সমবেত হয়েছিল, আমি যথেষ্ট সম্মান রেখে বলছি, তাদের মধ্যে একজন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মৌলবাদ গোষ্ঠী বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০