ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৬১ পৌরসভায় বিএনপির ফরম বিক্রি শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ে ৬১ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে বিএনপির মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে আজ সোমবার থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। রবিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং জারি করা নির্দেশনা অনুযায়ী শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।

ফরম গ্রহণ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হলো—নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর বিকাল ৫টার পর আর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেওয়া হবে না। চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যয়নপত্র ১৮ ডিসেম্বর দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে তপশিল অনুযায়ী পৌরসভার তালিকা :দিনাজপুর সদর, বিরামপুর ও বীরগঞ্জ, কুষ্টিয়ার মিরপুর, ঝিনাইদহের শৈলকুপা, বাগেরহাটের মোংলা পোর্ট, নীলফামারীর সৈয়দপুর, মাগুরা সদর, কুড়িগ্রামের নাগেশ্বরী, পিরোজপুর সদর, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ, টাঙ্গাইলের ধনবাড়ী, ময়মনসিংহের মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, বগুড়ার শেরপুর, সারিয়াকান্দি ও সান্তাহার, নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া, নওগাঁর নজিপুর, কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর, রাজশাহীর কাঁকনহাট, ভবানীগঞ্জ ও আড়ানী, ঢাকার সাভার, নরসিংদীর মনোহরদী, নাটোরের নলডাঙ্গা, গোপালপুর ও গুরুদাসপুর, নারায়ণগঞ্জের তারাব, ফরিদপুরের বোয়ালমারী, শরীয়তপুর সদর, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, বেলকুচি, রায়গঞ্জ ও কাজীপুর, সুনামগঞ্জ সদর, ছাতক ও জগন্নাথপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া, পাবনার ঈশ্বরদী, ফরিদপুর, সাঁথিয়া, ভাঙ্গুড়া ও সুজানগর, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, কুমিল্লার চান্দিনা, ফেনীর দাগনভূঞা, নোয়াখালীর বসুরহাট, মেহেরপুরের গাংনী, চট্টগ্রামের সন্দ্ব্বীপ, কুষ্টিয়া সদর, কুমারখালী ও ভেড়ামারা, খাগড়াছড়ি সদর এবং বান্দরবানের লামা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৬১ পৌরসভায় বিএনপির ফরম বিক্রি শুরু আজ

আপডেট টাইম : ১২:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০