ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিদ্রোহী প্রার্থীরা জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না: নানক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৮৯ বার

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কার প্রার্থীর মনোনয়ন দেবেন আর সমাজবাদীরা এখানে বিদ্রোহী প্রার্থী দাঁড় করাবেন- সেটি হবে না। সেই বিদ্রোহী প্রার্থী জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না।

মাদারীপুরের রাজৈর পৌরসভার নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভায় রোববার বিকালে উপজেলা ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, আপনারা ১০ ডিসেম্বর স্বতঃস্ফূর্তভাবে প্রভাষক নাজমা রশীদকে নৌকা মার্কায় ভোট দেবেন। যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হাসান ইয়াদ, রাজৈর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক নাজমা রশীদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিদ্রোহী প্রার্থীরা জীবনে আর কোনো দিন নৌকায় চড়তে পারবে না: নানক

আপডেট টাইম : ১০:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০