ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ছয় বছর পর মডেল হলেন ফারহানা মিলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬
  • ৮২৪ বার

প্রায় ছয় বছর পর আবারও বিজ্ঞাপনের মডেল হলেন ফারহানা মিলি। ২০০৯ সালে তার অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। সে বছরই বধূবেশে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে সর্বশেষ মডেল হয়েছিলেন তিনি। এরপর মাঝে কেটে গেছে ছয়টি বছর। এ সময়ে অনেক বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু মনের মতো না হওয়াতে কাজ করা হয়নি। শুধু তাই নয়। এ ছয় বছরে নতুন কোনো চলচ্চিত্রেও অভিনয় করেননি তিনি। এর মাঝে অবশ্য ‘সীমান্তের চড়ুইভাতি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরে সেটা থেকে নিজেকে সরিয়ে নেন। চলচ্চিত্রে না হলেও বিজ্ঞাপনে কাজ করে অবশেষে এ দীর্ঘ সময়ের অবসান ঘটালেন মিলি। সম্প্রতি রাফি মুহাম্মদের নির্দেশনায় একটি খাদ্যপণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘এ বিজ্ঞাপনের কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে। সব জেনে-বুঝেই কাজটি করেছি এবং কাজটি করে আমি তৃপ্ত ও মুগ্ধ। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ছয় বছর পর মডেল হলেন ফারহানা মিলি

আপডেট টাইম : ১১:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬