ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আওয়ামী লীগ ছাড়া কারো নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন, যেটি আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলে নেই।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর দোয়েল চত্বরে জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন। বর্তমানে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টায় এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর এদিনে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।

ওবায়দুল কাদের বলেন, একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচরণে কখনও মনে হয়নি তারা গণতন্ত্রে বিশ্বাসী। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আশা করা যায় না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী সব কিছু হ্যান্ডেল করছেন। আমরা সরকারে আছি। আমাদের হুট করে মাথা গরম করলে চলবে না। প্রধানমন্ত্রী যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন, সেভাবে সাহসিকতার সঙ্গে সব কিছু তিনি মোকাবিলা করবেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য রয়েছে। সেখানে ভাস্কর্য নির্মাণ ইসলামবিরোধী না হলে আমাদের দেশে কেন?

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আওয়ামী লীগ ছাড়া কারো নেই

আপডেট টাইম : ০২:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০