ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ইবির অধীনে ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১১ মাস ২৬ দিন পর অবশেষে প্রকাশিত হয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল (স্নাতক) পরীক্ষার ফলাফল।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফাজিল (স্নাতক) অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের ফলাফল যথাদ্রুত প্রকাশ করা হবে। এছাড়াও প্রকাশিত ফলাফলের বিষয়ে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও অভিযোগ থাকলে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।

এদিকে, দীর্ঘ প্রায় এক বছর পর ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানান, ইসলাম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ শেষ হয় গত বছরের ডিসেম্বরে ৮ তারিখ।

এর দীর্ঘ প্রায় ১১মাস ২৫ দিন পর অবশেষে পরীক্ষার ফল পেলেন তারা। অবশ্য ফলাফল প্রকাশে এমন দীর্ঘসূত্রিতার ব্যাপারে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন সাধারণ শিক্ষার্থীরা।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়া হাসিব বলেন, ‘এত দীর্ঘ সময় পর ফলাফল প্রকাশ করলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। সরকারি-বেসরকারি চাকরিতে আবেদন করতে না পারা, সেশনজটে পড়া সহ নানাবিধ অনিশ্চয়তাসহ নানাবিধ দুশ্চিন্তায় ছিলাম।’

আরেক শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, ‘ফলাফল প্রকাশে এমন বিলম্বের কারণে চাকরির আবেদনে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আমাদের ফাজিল (অনার্স) এর পরীক্ষা শেষ হয়েছে। এখন ২০২০ সালের ডিসেম্বর মাসে এসে প্রকাশ পেল এক বছর আগে শেষ হওয়া পরীক্ষার ফল। অথচ অন্যান্য প্রতিষ্ঠানের একই বর্ষের শিক্ষার্থীরা অনার্স পাশ করে বিভিন্ন চাকরির জন্য আবেদন করছে, পরীক্ষা দিচ্ছে।’

ফল প্রকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান এই শিক্ষার্থী।

ফলাফল প্রকাশে এই দীর্ঘসূত্রিতার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ বলেন, ‘প্রযুক্তিগত সমস্যা এবং করোনা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম বন্ধ থাকায় ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তিগত সমস্যা দূর করতে ইতোমধ্যেই নতুন কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। এতে করে সামনের দিনগুলোতে অনুষ্ঠিত পরীক্ষা সমূহের ফলাফল যথাসময়ে প্রকাশ করা সম্ভব হলে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ইবির অধীনে ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

আপডেট টাইম : ১১:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০