ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিদ্রোহীদের আর কখনও দলীয় মনোনয়ন দেয়া হবে না: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে আগে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়েছেন, তাদের আর দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছে আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে, তাদের আর দল থেকে মনোনয়ন দেয়া হবে না।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

দলের মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদপদবি কাউকে ইজারা দেয়া হয়নি।

তিনি বলেন, যে কোনো নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে।

উন্নয়ন অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ সময় আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বিএনপি এখন একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

তাই আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপস করার সুযোগ নেই।

শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দিবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। কোনো অবস্থায়ই লক্ষ্মীপুর পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিদ্রোহীদের আর কখনও দলীয় মনোনয়ন দেয়া হবে না: কাদের

আপডেট টাইম : ১১:০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০