ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

নেত্রকোনায় নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদণ্ডাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • ২৬৫ বার
বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় গৌরী রবিদাস (৩৫) ও মানিক রবিদাস (৫০) নামের দুই মাদক ব্যবসায়ী এবং বিপ্লব বণিক (৩৮) নামের এক মাদক সেবী প্রত্যেককে ১৫দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত গৌরী রবিদাস উপজেলার গোহালাকান্দা গ্রামের খোকন রবিদাসের স্ত্রী। মানিক রবিদাস একই গ্রামের মৃত ইকো রবিদাসের ছেলে ও বিপ্লব বণিক স্থানীয় শ্যামগঞ্জ বাজার এলাকার শান্তি রঞ্জন বণিকের ছেলে।

এর আগে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ তাদেরকে উপজেলার গোহালাকান্দা গ্রাম থেকে আটক করে।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক (ইন-চার্জ) মো. আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোহালাকান্দা গ্রামে অভিযান চালিয়ে ৬লিটার চোলাই মদ ও ৫০লিটার মদ তৈরীর সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদণ্ডাদেশ

আপডেট টাইম : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০