ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা চেয়েছে মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে রাস্তায় পড়ে মরে থাকবে। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার দূরদর্শিতায় দেশের এমন পরিস্থিতি হয়নি।’

বুধবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়া ও ধামরাইয়ের সীমান্ত এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ২য় নয়ার হাট সেতুর (৪ লেন) নির্মাণ কাজের শুভ সূচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের একথা বলেন তিনি।

করোনা, বন্যা ও আমফানের মত প্রাকৃতিক দুর্যোগে বিএনপি কোনো ভূমিকা পালন করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা তো জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম ও ফেসবুকে কথার বৃষ্টি ঝরিয়েছেন। মহামারি করোনায় গোটা বিশ্ব যখন টালমাটাল তখন মানুষের জীবন জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন তা বিশ্বে প্রশংসিত হচ্ছে। দেশের মানুষের জন্য কোনো ভূমিকা না রেখে আপনারা শুধু বক্তৃতা-বিবৃতি ও উৎসব মিছিল করছেন। এটাই হচ্ছে বিএনপির এখনকার রাজনীতি। আর সরকার যা করছে তার অন্ধ সমালোচনা করে চলছে এই দলটি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। আর তাই রাতের অন্ধকারে তারা তাদের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা বাতিল করেছে। এই ধারায় বলা আছে- চিহ্নিত দুর্নীতিবাজরা বিএনপির নেতা হতে পারবে না। জনপ্রতিনিধি হতে পারবে না। কোনো মাদকসেবী বিএনপির নেতা হতে পারবে না।’

বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী এটাই তাদের ঐতিহ্য মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাকি সরকার অন্যায়ভাবে মামলা দিচ্ছে। একদিকে বিএনপির নেতাকর্মীরা সংঘাত সৃষ্টি করবে, জনগণের সম্পদ-শান্তি নষ্ট করবে বাসে আগুন দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাবে না। এ যেন মামাবাড়ির আবদার।’

বিএনপি সরকারের বিরোধীতা করতে গিয়ে জনগণের উন্নয়নের বিরোধীতা করছে। তাইতো জনগণ তাদের কথায় এখন আর সায় দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের গর্জনের মধ্যেই সমাপ্ত।

নয়ার হাটে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০