ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় দলীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার সকালে বংশাল মোড় থেকে মিছিল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে মোগলটুলী এলাকায় স্কুলের সামনে যান তারা। সেখানে বিক্ষোভ করতে থাকেন বিএনপির কর্মী-সমর্থকরা।

এ সময় বিক্ষুব্ধ কর্মীরা স্কুলের পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেযন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা।

এ সময় ইশরাক বলেন, আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী বা কারও চাহিদা না থাকলেও সিটি কর্পোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

হাবিব-উন নবী খান সোহেল এ সময় বলেন, বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে বলে জানান বিএনপির এ নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০