ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাবেক এমপি সালাউদ্দিনের জামিন আপিলে বহাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬
  • ৩৯৫ বার

নাশকতার এক মামলায় বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে অপর একটি মামলার রুল শুনানি করতে হাইকোর্টে পাঠিয়েছেন আদালত। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সোমবার এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নিতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

পরে আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটির মধ্যে এ দুই মামলায় হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছিলো। সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালত সিপি আবেদন করলে, শুনানি করে সোমবার আদালত এ আদেশ দেন।

জয়নুল আবেদীন বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা করা হয়েছে। বর্তমানে বিএনপির এ নেতা কারাগারে আছেন।

গত বছরের ২৪ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পরীবাগের বাসা থেকে বাবুকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির ডাকা সরকারবিরোধী হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাবেক এমপি সালাউদ্দিনের জামিন আপিলে বহাল

আপডেট টাইম : ১১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬