ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ক্যাটরিনার প্রশংসা সালমানের মুখে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬
  • ৩৬৮ বার

সালমান খানের মুখে অবশেষে দীর্ঘদিন পর ক্যাটরিনা কাইফ প্রসঙ্গে শোনা গেল প্রশংসার বাক্য। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে ক্যাটরিনা প্রসঙ্গ এলেই ‘দাবাং’ তারকা সালমান তির্যক মন্তব্য ছুড়ে আসছিলেন।

সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস ৯ ’-এর গ্র্যান্ড ফিনালের আসরে তাঁদের ‘ফিতুর’ ছবির প্রচার উপলক্ষে এসেছিলেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ রায় কাপুর। অনুষ্ঠানে উপস্থিত ক্যাটরিনা কথা প্রসঙ্গে বিগ বস প্রতিযোগীদের প্রশংসা করে বলতে শুরু করেন যে তাঁদের জায়গায় ক্যাটরিনা থাকলে রীতিমতো নার্ভাস হয়ে পড়তেন তিনি।

ক্যাটরিনা যখন এ কথা বলছিলেন একপর্যায়ে তাঁকে মাঝপথে থামিয়ে দিয়েই সালমান বলে ওঠেন, ক্যাটরিনা তাঁর দেখা সবচেয়ে সাহসী মেয়ে। যে কখনো কোনো কিছুতেই ভীত হয় না।

সালমান খান বলেন, ‘সেই ষোলো বছর বয়স থেকেই কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের কল্যাণে আজ বলিউডে এই অবস্থানে পৌঁছেছে ক্যাটরিনা। বিগ বসে​র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সালমান খান ও ক্যাটরিনা কাইফ।বিগ বসে​র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সালমান খান ও ক্যাটরিনা কাইফ।যা হোক, অনুষ্ঠানে শুধু যে ক্যাটরিনার প্রশংসাই করেছেন সালমান খান তা নয়। ক্যাটরিনাকে ‘পশমিনা ক্যাটরিনা কাইফ’ বলে রসিকতা করার পাশাপাশি ক্যাটরিনা কাইফ যখন তাঁর ‘ফিতুর’ ছবির কাহিনি প্রসঙ্গে বলছিলেন, ‘এটি “সত্য” প্রেম কাহিনি’, তখন সালমান খান ক্যাটরিনার এই ‘সত্য’ শব্দটি বলার সময় এক অদ্ভুত মুখভঙ্গি করে বিষয়টিকে রহস্যময় করে তোলেন। সালমানের এই আচরণের পর ক্যাটরিনা কিছুটা বিব্রতই হয়ে পড়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ক্যাটরিনার প্রশংসা সালমানের মুখে

আপডেট টাইম : ১১:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬